রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭২৪ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১৩:২০

আপডেট: ২৮ জুলাই, ২০২৫ ১৩:২২

শেয়ার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭২৪ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭২৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা পাশাপাশি অভিযানকালে ২৬১টি গাড়ি ডাম্পিং ও ১০৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।