শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

দুইহাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ১২:০৩

আপডেট: ২৭ জুলাই, ২০২৫ ১২:০৭

শেয়ার

দুইহাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুইহাজার পিস ইয়াবাসহ চিহ্নিত তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. বাধন, আলমগীর এবং আব্দুল মান্নান।

শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকা থেকে বাধন, আলমগীর ও মান্নানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৪৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়। এ সময় কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো।



banner close
banner close