শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

৬০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৭:৪৪

আপডেট: ২৬ জুলাই, ২০২৫ ১৭:৫৫

শেয়ার

৬০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা, একটি পিকআপ ও একটি মোটরসাইকেলসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, মনিরুল ইসলাম ওরফে মনির, ইসমাইল হোসেন ওরফে সাজু, রাকিব মিয়া, আব্দুল কুদ্দুচ মন্ডল, সোহাগ হাওলাদার ও আব্দুল্লাহ ওরফে উত্তম কুমার।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘শনিবার ভোরে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে প্রথম চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, একটি পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়।’

গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। তারা হবিগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে গাঁজা এনে ঢাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



banner close
banner close