শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১১:৪১

শেয়ার

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক বার্তা
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক বার্তা।

দেশের চার সমুদ্রবন্দরে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে উপকূলীয় ১৫ জেলায় প্রায় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন ঝাড়খন্ডে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা পায়রা সমুদ্র বন্দরসমূহকে নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া

অমাবস্যা নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ চরসমূহ - ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত সব মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।



banner close
banner close