ছবি সংগৃহীত
রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:
১। আরিয়ান সৈকত
২। মো. ওমর
৩। ইয়ামিন হোসেন তরুণ।
শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টা ১০ মিনিটে জুরাইন খন্দকার রোডের মাশআল্লাহ হোটেলের সামনে ৫-৬ জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানার রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








