বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ দশা পেরিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, শুক্রবার সকাল ১০ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
অতি ভারি বৃষ্টিতে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘নিম্নচাপটি বিকালে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উপকূলীয় জেলাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হতে পারে।’
শুক্রবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
আরও পড়ুন:








