শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১৪:২৪

শেয়ার

৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
কোলাজ: বাংলা এডিশন

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ কামাল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ১০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হবিগঞ্জ জেলা থেকে একজন মাদক কারবারি একটি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য নিয়ে ঢাকা মহানগরী অভিমুখে আসছে। এমন তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা মোড়স্থ আকিজ পাম্পের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ কামালকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

ডিবি আরও জানায়, গ্রেপ্তারকৃত কামাল একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলো।



banner close
banner close