শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১০:১৩

শেয়ার

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। এতে গরমের অনুভূতিও গতকালের তুলনায় কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের যে কোনো সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এতে করে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ সময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।



banner close
banner close