শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় আইনজীবীদের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ২১:২৭

আপডেট: ২৩ জুলাই, ২০২৫ ২১:২৮

শেয়ার

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় আইনজীবীদের দোয়া মাহফিল
ছবি সংগৃহীত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার বিকেলে ঢাকা আইনজীবী সমিতি এ আয়োজন করেন।

দোয়া মাহফিলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে দৃশ্য দেখেছি, তা সহ্য করার মতো না। যারা নিহত হয়েছে, এখন তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। তারা শহীদের মর্যাদা পাবেন সেই দোয়া করি।

দোয়া মাহফিলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব নিহার হোসেন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।



banner close
banner close