শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ২০:৩৫

শেয়ার

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন (বাধ্যতামূলক অবসর) এবং তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এআদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থার উপসহকারি পরিচালক মিনু আক্তার সুমি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আব্দুল বাতেনের আবেদনে বলা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আব্দুল বাতেন দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।

হীরার আবেদনে বলা হয়, হীরার বিরুদ্ধে স্বামী আব্দুল বাতেন কর্তৃক ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের কাজে সহায়তাকরণের অভিযোগ তদন্তাধীন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, নূরজাহান আক্তার হীরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আসামি নূরজাহান আক্তার হীরার বিদেশ গমন রহিত করা আবশ্যক।



banner close
banner close