শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

দুই ইস্যুতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ও পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ২০:১৭

শেয়ার

দুই ইস্যুতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ও পাকিস্তান
ছবি সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি। তিনি একই সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

তাদের বৈঠকের পর এক বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা ইস্যু, সাইবার ক্রাইম দমন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণ প্রক্রিয়া চলমান। সেখানে আপাতত এমআরপি পাসপোর্ট প্রদান কার্যক্রম চালু রয়েছে। দূতাবাসের ভবন নির্মাণ সমাপ্ত হলে সেখানে ই-পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু করা হবে।



banner close
banner close