শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০২১ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ১৭:২০

শেয়ার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০২১ মামলা
প্রতীকী ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০২১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়াও অভিযানকালে ৩০৪টি গাড়ি ডাম্পিং ও ১৫৭টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫ খ্রি.) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close