শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে তরুণ গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ১৪:১৯

শেয়ার

মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে তরুণ গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ছিনতাই চক্র তরুণ গ্যাং-এর প্রধান তরুণ মিয়াসহ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেপ্তারকৃতরা হলো, তরুণ মিয়া, ইমরান হোসেন ফয়সাল, মো. সোহরাওয়ার্দী ও মো. মামুন মিয়া।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকায় ধারালো অস্ত্র যেমন চাপাতি ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের সর্বস্ব লুট করত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



banner close
banner close