শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ১৪:০৬

শেয়ার

ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর কোতোয়ালি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. রবিন হোসেন।

মঙ্গলবার বিকেলে আনুমানিক ৫টা ১০ মিনিটে কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় কতিপয় দুষ্কৃতকারী কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. রবিন হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত রবিন পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন যাবৎ কোতোয়ালিসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



banner close
banner close