অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াছ হোসাইন তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দাবি করেছেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সঠিক তথ্য জানার জন্য বিমানটির ব্ল্যাক বক্স এবং স্কুলের সিসি ক্যামেরার ফুটেজই যথেষ্ট।
সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের উপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সরকারি হিসেব অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। তবে এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন ও ধোঁয়াশা তৈরি হয়েছে। গভীর রাতে লাশ উদ্ধার এবং উদ্ধার কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে।
সাংবাদিক ইলিয়াছ হোসাইন তার পোস্টে লিখেছেন, ‘মাইলস্টোনের একজন শিক্ষককে ফোন করেছিলাম সিসি ক্যামেরার ফুটেজ সম্পর্কে জানতে। তিনি জানালেন, সেনাবাহিনী স্কুলে গিয়ে প্রথমে বাচ্চাদের উদ্ধার না করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজ মাইলস্টোন কর্তৃপক্ষ বা পুলিশ কাউকেই আর দেখানো হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘যদি বিমানটির ব্ল্যাক বক্স ও স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়, তাহলে এই দুর্ঘটনার পেছনের সব প্রশ্নের উত্তর বের হয়ে আসবে।’
আরও পড়ুন:








