শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

দিলীপ কুমার আগরওয়ালা ও এনামুল হকের পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১৭:৫৩

শেয়ার

দিলীপ কুমার আগরওয়ালা ও এনামুল হকের পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দিলীপ,এনামুল,পরিবার,বিদেশযাত্র,নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক দোলনসহ তাদের পরিবারের ৮ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুদকের উপপরিচালক রেজাউল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- দিলীপ কুমার আগরওয়ালা, তার স্ত্রী সবিতা আগরওয়ালা, তার ছেলে ইয়াশ আগরওয়ালা ও তার মেয়ে আচল আগরওয়ালা। বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান, তার স্ত্রী শারমীন খান, ছেলে আলিফ ইমরান খান ও মেয়ে লাভিবা নিসারাত খান।

দুদক সূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট দিলীপ কুমার বর্তমানে জেল হাজতে অন্তরীণ রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাহিরে চলে যেতে পারেন। এ ছাড়া, অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গ বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় তাদের বিদেশগমন রহিতকরণের আদেশ প্রদান করেছেন আদালত।

তাদের বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।



banner close
banner close