রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

জাতীয় বার্ন ইনস্টিটিউটে কড়াকড়ি, নির্দিষ্ট পরিচয় ছাড়া মিলছে না প্রবেশাধিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১০:৩৪

আপডেট: ২২ জুলাই, ২০২৫ ১০:৪৪

শেয়ার

জাতীয় বার্ন ইনস্টিটিউটে কড়াকড়ি, নির্দিষ্ট পরিচয় ছাড়া মিলছে না প্রবেশাধিকার
ছবি: সংগৃহীত

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোগী, আত্মীয় এবং স্টাফ ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

এদিকে সেনাবাহিনীর অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারছেন না সাংবাদিকরাও।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইন্সটিটিউটে এ দৃশ্য দেখা যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে আনসার সদস্য ও প্রবেশমুখে সেনা সদস্যদের কড়া নিরাপত্তায় দেখা গেছে।

আহতদের ভিড় এবং জনসমাগম সামাল দিতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কঠোরতা আরোপ করেছে কর্তৃপক্ষ। ইনস্টিটিউটে প্রবেশ করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। রোগীর স্বজনদেরও জানাতে হচ্ছে, কার আত্মীয়, রোগীর নাম এবং কোন ওয়ার্ডে আছেন। পরিচয় নিশ্চিত হলেই মিলছে প্রবেশাধিকার।