উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে কিছু মহলের তথ্য গোপনের অভিযোগকে অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে সরকার। হতাহতের সঠিক তথ্য জানাতে সরকার, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে। তাই তথ্য গোপনের বিষয়টি সঠিক নয় বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। এতে জানানো হয়েছে, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে।
যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়।’
আরও পড়ুন:








