শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ২১:০৬

শেয়ার

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান ও হতাহতদের উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

এই দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এ সময় হতাহতদের উদ্ধার করা সিএমএইচ, কুর্মিটোলা হাসপাতাল, বার্ন ইনিস্টিটিউট, ঢাকা মেডিকেলসহ উত্তরার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিস ৯টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। এর পাশাপাশি চলে হতাহতদের উদ্ধারকাজ। পরে দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পর্যায়ক্রমে বিধ্বস্ত বিমানটির অংশবিশেষ স্কুল ভবন থেকে ক্রেনের মাধ্যমে সরিয়ে নেয়া হয়।



banner close
banner close