শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

জাতীয় বার্ন ইনস্টিটিউটে রক্তদাতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ১৯:৪০

শেয়ার

জাতীয় বার্ন ইনস্টিটিউটে রক্তদাতাদের ভিড়
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন‍্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ব্লাড ব্যাংকের সামনে রক্তদাতারা ভিড় করেছেন।

সোমবার বিকেলে ইনস্টিটিউটের আট তলায় এ দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ব্লাড ব্যাংকের সামনে শতাধিক রক্তদাতা লাইনে দাঁড়িয়ে আছেন রক্ত দেয়ার জন্য। রক্ত গ্রহণে দায়িত্বশীলরা জানান, ‘এ’ পজিটিভ, ‘বি’ পজিটিভ, ‘ও’ পজিটিভ গ্রুপের রক্তদাতাদের রক্ত নেয়া হয়েছে। এখন ‘এ’ নেগেটিভ, ‘বি’ নেগেটিভ, ‘এবি’ নেগেটিভ, ‘এবি’ পজিটিভ রক্তের প্রয়োজন। এখন এই গ্রুপের রক্তদাতাদের রক্ত নেয়া হচ্ছে।

তবে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে রক্তদানের জন্য মাইকিং করতে দেখা গেছে স্বেচ্ছাসেবকদের। তারা প্লেকার্ড হাতে বিভিন্ন গ্রুপের নেগেটিভ রক্তদাতাদের রক্তদানের জন্য আহ্বান জানাচ্ছেন।



banner close
banner close