শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ১৯:১৮

শেয়ার

নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ
ছবি: সংগৃহীত

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় রক্তের সংকট দেখা দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেড়েছে। এ অবস্থায় নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এরই মধ্যে শতাধিক রোগীর শরীরে অপারেশন ও চিকিৎসার জন্য রক্ত প্রয়োজন হচ্ছে। অথচ পর্যাপ্ত রক্ত মজুদ নেই। বিশেষ করে বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ এবং এ নেগেটিভ গ্রুপের রক্ত সবচেয়ে বেশি প্রয়োজন।

হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা বারবার মাইকিং করে বলছেন, ‘যারা রক্ত দেবেন, দয়া করে বার্ন ইউনিটের ৮ম তলায় চলে যান। নেগেটিভ গ্রুপের রক্ত এখন খুব বেশি প্রয়োজন।’

আনসার সদস্য রেজাউল করিম বলেন, ‘আহতদের চিকিৎসায় ডোনাররা সাড়া দিচ্ছেন। তবে আমাদের কাছে ভেতর থেকে নেগেটিভ গ্রুপের রক্তের ডোনারদের চাওয়া হচ্ছে। আমরাও মাইকে তাদের বিষয়ে বলছি। এখানে যাদের নেগেটিভ গ্রুপের ব্লাড আছে তারা ওপরে দ্রুত চলে যান।’



banner close
banner close