শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ১৮:০০

শেয়ার

বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। সরকার ইতোমধ্যে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।’

এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।



banner close
banner close