শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১৪:০৭

শেয়ার

নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই: প্রেস সচিব
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়েই নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনও নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে।

“The Next Wave” প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ অন্যান্যরা।



banner close
banner close