শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ০৯:৫০

আপডেট: ১৮ জুলাই, ২০২৫ ১০:১০

শেয়ার

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সী মারা গেছেন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি (৩২) নামে এক রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে দুইটার দিকে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে নিহতের ভাই হিরা মুন্সি জানান, তাদের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার থানাপাড়া এলাকায়। রমজান পেশায় রিকশাচালক। গত ১৬ জুলাই সকালে রিকশা নিয়ে বের হন তিনি। দুপুরে রিকশা চালিয়ে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় যান। সেখানে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন রমজান। আহত অবস্থায় তাকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৬ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল।



banner close
banner close