শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ০৯:২৩

শেয়ার

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

আজ ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (১৮ জুলাই) সকালা ৭টা থেকে ঢাকা এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ঘণ্টার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

এতে বলা হয়, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সময় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস। সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছেআজ ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।



banner close
banner close