শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

৯৬ দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫ ১৯:৪১

শেয়ার

৯৬ দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি বলেন, নতুন নীতিমাল জারি হয়েছে। আর আগেরটা বাতিল হয়েছে। তাই আগের নীতিমালার অধীন নিবন্ধিত সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হয়ে গেছে।

এছাড়া দলীয় বিবেচনায় অনেক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে যোগ্য না হলেও কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এসব সংস্থাকে নিবন্ধন দেয়।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য বিতর্কিত স্থানীয় নির্বাচনকে এসব পর্যবেক্ষক সংস্থা ভালো বলে সার্টিফিকেট দিয়েছিল। পর্যবেক্ষক সংস্থার নীতিমালা সংশোধন করেছে ইসি, দ্রুতই নতুন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়া হবে।



banner close
banner close