সোমবার

১৮ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে: অধ্যাপক আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ১৩:১৭

শেয়ার

কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে: অধ্যাপক আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘মৌলিক বিষয়ে সবার মতামতের মধ্য দিয়ে আমার এক জায়গায় যেতে পারি। কমিশন আলাদা কোনো সত্তা নয়। কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে। আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই।’

মঙ্গলবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সময় অনুযায়ী প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না, অনিষ্পন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে।’

সময়ের স্বল্পতার বিষয়ে বিবেচনা করে অবস্থানগত পরিবর্তন করার আহ্বান জানান আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, ‘কয়েকদিনের আলোচনায় সিদ্ধান্ত নিয়ে কাঠামোগত বিষয়ে একমত হতে হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায় এবং দায়িত্ব অনুভব করতে হবে।’



banner close
banner close