রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে পাথর দিয়ে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করার অন্যতম মূলহোতা নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।
জানা যায়, আসামি নান্নু ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা ৪ জনের একজন। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারের বিষয়ে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‘র্যাব-১০ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আমরা তাদের সহযোগিতা করি।’
উল্লেখ্য, ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করেছেন স্থানীয়রা।
আরও পড়ুন:








