শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

ভারত, পাকিস্তানসহ ৫ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছে পাঠানো হচ্ছে আম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ১৪:৫৯

শেয়ার

ভারত, পাকিস্তানসহ ৫ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছে পাঠানো হচ্ছে আম
আম। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর . মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত, পাকিস্তানসহ পাঁচটি দেশের রাষ্ট্র সরকারপ্রধানদের কাছে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে। ফ্লাইট শিডিউলের ওপর নির্ভর করে কয়েকদিনের মধ্যে উপহার পৌঁছানো সম্পন্ন হবে।

সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্রে তথ্য জানা গেছে।

সূত্র জানায়, উপরোল্লিখিত দুটি দেশ ছাড়াও ভুটানের রাজা প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে উপহার হিসেবে বাংলাদেশের প্রসিদ্ধ আম পাঠানো হবে।

ছাড়া পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে উপরোক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে। পাশাপাশি ভারতের কয়েকটি প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রীর কাছেও আম পাঠানো হবে।



banner close
banner close