শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ১১:৫৪

আপডেট: ১৪ জুলাই, ২০২৫ ১১:৫৪

শেয়ার

দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। এদিন দুপুর ২টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেজুলাই উইমেন্স ডেউদযাপন করা হবে আজ। অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে উপলক্ষে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। এছাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে।



banner close
banner close