শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

২৯ জন বন্দিকে মুক্তি দিলো কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ১২:৪৩

আপডেট: ১৩ জুলাই, ২০২৫ ১৩:৫৪

শেয়ার

২৯ জন বন্দিকে মুক্তি দিলো কারা কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

সাজা মওকুফ করে এক আদেশে ২৯ জন কারাবন্দিকে মুক্তি দিলো কারা কর্তৃপক্ষ রাবন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

রোববার কারা অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে যারা সাজা রেয়াতসহ ২০ বছর অতিবাহিত করেছেন, তাদের মধ্যে ২৯ জন বন্দিকে সরকারের নির্দেশে কারা বিধি ৫৬৯ ও ফৌজদারি কার্যবিধি ৪০১(১)-এর অধীনে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেয়ার আদেশ দেয়া হয়েছে।

এ নি‌য়ে এ বছর মোট ১০৭ জন কারাবন্দিকে মুক্তি দেয়া হয়েছে।



banner close
banner close