শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ১২:০০

আপডেট: ১৩ জুলাই, ২০২৫ ১২:০২

শেয়ার

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছিল। পরবর্তীতে যা সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল।’

তিনি বলেন, ‘এনবিআরকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে একটি রাজস্ব নীতি বিভাগ ও আরেকটি রাজস্ব বাস্তবায়ন বিভাগ। এই দুই বিভাগেই সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে।’

এ সময় দেশের অর্থনীতি এখনো প্রত্যাশার জায়গায় না এলেও তা গতিশীল হয়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।



banner close
banner close