বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

উপসহকারী কৃষি কর্মকর্তা বাছাই পরীক্ষায় তিন ভুয়া পরীক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ২১:৫৮

শেয়ার

উপসহকারী কৃষি কর্মকর্তা বাছাই পরীক্ষায় তিন ভুয়া পরীক্ষার্থী আটক
ছবি: সংগৃহীত

উপসহকারী কৃষি কর্মকর্তা বা সমমান পদের বাছাই পরীক্ষায় রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তিনজন ভুয়া পরীক্ষার্থীকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়।

শুক্রবার (১১ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

আজ পরীক্ষা চলাকালে ভুয়া পরীক্ষার্থী আব্দুল মালেক (৩২) মোবাইল দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে প্রেরণ করার চেষ্টা করেন। সময় তাকে আটক করা হয়।

এছাড়া আরও দুইজন ভুয়া পরীক্ষার্থীকে ডিভাইসসহ আটক করা হয়। ভুয়া পরীক্ষার্থী সামিউলকে (২২) গেইট দিয়ে প্রবেশের সময় এবং ভুয়া পরীক্ষার্থী আব্দুল মালেককে (৩৪) পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে ডিভাইসসহ আটক করা হয়।

এই তিনজন ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।



banner close
banner close