বুধবার

২৯ জুলাই, ২০২৬ ১৪ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, চুপ্পুর গ্রেপ্তার দাবি রাশিয়ার জ্বালানি আমদানিকে কেন্দ্র করে নতুন মার্কিন বিল, চাপে পড়তে পারে ভারত বাঞ্ছারামপুরে বালুর ঢিবি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার: তদন্তে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার আহ্বান: এমপি খালেদ হোসেন মাহবুব যেভাবে নিরাপত্তা বলয় ভেঙে জিয়ার কক্ষে পৌঁছায় হত্যাকারীরা হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: আহত নেতা আরিফকে ঢাকায় স্থানান্তর শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মাধবপুরে আদালতে মামলা করায় নারী ও শিশুকে গৃহবন্দী রাখার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মিটফোর্ডে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ২১:১১

আপডেট: ১১ জুলাই, ২০২৫ ২১:৩৬

শেয়ার

মিটফোর্ডে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে
ছবি সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার আসামি মাহমুদুল হাসান মহিনের ৫ দিন এবং তারেক রহমান রবিনের ২ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। আজ শুক্রবার আদালতে কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তানভীর এ তথ্য জানান।

তিনি বলেন, ভাঙারি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। একটি হত্যা মামলা, অপরটি অস্ত্র মামলা। এর মধ্যে হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনকে ৫ দিন এবং তারেক রহমান রবিনকে অস্ত্র মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন। ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করে। পরে কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের হয়।



banner close
banner close