বুধবার

২৯ জুলাই, ২০২৬ ১৪ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, চুপ্পুর গ্রেপ্তার দাবি রাশিয়ার জ্বালানি আমদানিকে কেন্দ্র করে নতুন মার্কিন বিল, চাপে পড়তে পারে ভারত বাঞ্ছারামপুরে বালুর ঢিবি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার: তদন্তে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার আহ্বান: এমপি খালেদ হোসেন মাহবুব যেভাবে নিরাপত্তা বলয় ভেঙে জিয়ার কক্ষে পৌঁছায় হত্যাকারীরা হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: আহত নেতা আরিফকে ঢাকায় স্থানান্তর শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মাধবপুরে আদালতে মামলা করায় নারী ও শিশুকে গৃহবন্দী রাখার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা মেলেনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ২০:৩২

আপডেট: ১১ জুলাই, ২০২৫ ২০:৪৭

শেয়ার

বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা মেলেনি
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার (১১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা আছেঅজ্ঞাত ফোনকল থেকে আসা এমন তথ্যের পর বিমানটি তল্লাশি করা হয়। তবে বিমানে কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।

যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।



banner close
banner close