সোমবার

১৮ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১৯:৪৯

আপডেট: ১১ জুলাই, ২০২৫ ১৯:৫০

শেয়ার

রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়
ছবি সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে সম্প্রতি মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পাথর মেরে হত্যার ভিডিও ভাইরাল হয়েছে। সেটা নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঢাকার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (IIUC) সহযোগী অধ্যাপক মোখতার আহমাদ তার ফেসবুকে লিখেছেন, পুরান ঢাকায় পাথর দিয়ে শরীর ও মাথা থেতলে দিয়ে একজন জীবন্ত মানুষকে হত্যার ভয়ানক নৃশংসতা জাহেলি যুগকেও হার মানিয়েছে। দীর্ঘদিন আমরা এই দৃশ্য ভুলতে পারবো কিনা জানিনা। আমি শিহরিত হয়ে উঠছি বারবার, চোখ থেকে দৃশ্য সরছে না কোনোভাবেই।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ফেসবুকে বলেছেন, আবারও কোনো এক 'ছত্রিশে জুলাই' হয়তো এই দেশটাকে বাঁচাতে আসবে!

গতকাল ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে যুবদল নেতার সংশ্লিষ্টতার তথ্য উঠে আসার পর অনলাইনে কিছুটা ভিন্ন প্রেক্ষাপট ও মৃদু আলাপ শুরু হয়। আর আজকে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার মূল কারণঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া। ভিডিওটি না এলে, হয়তো এটিও অন্যান্য ‘স্বাভাবিকখুনের মতো মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেত।

লতিফুল ইসলাম নামে একজন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লেখেন, ‘ভিডিওটা বীভৎস, শেয়ার করার মতো না। নাজমুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘মিডফোর্টের ভিডিওটা দেখলাম। পাথর দিয়ে একটা মানুষকে কিভাবে জনসম্মুখে মাথা থেতলিয়ে হত্যা করা হয়েছে। সুস্থ স্বাভাবিক কেউ ভিডিওটা দেখার সাহস করবে না। এ কোন জাহেলিয়াতে আছি আমরা? কাদের হাতে আমাদের দেশের ভবিষ্যত?

গণমাধ্যম সূত্রে জানা যায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ীকে হত্যা করা হয়। নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।



banner close
banner close