ছবি: সংগৃহীত
রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মা ও ৩ সন্তান দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চিকিৎসকরা জানিয়েছেন তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন, রিপন, তার স্ত্রী চাঁদনী, তাদের তিন সন্তান, রোকন, তামিম ও আয়েশা।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
আরও পড়ুন:








