শুক্রবার

২৭ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র, ১৪৩২

নারী কর্মকর্তাদের ‘স্যার’সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫ ১৯:৪০

শেয়ার

নারী কর্মকর্তাদের ‘স্যার’সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল
ফাইল ছবি

নারী কর্মকর্তাদের ‘স্যারসম্বোধনের অস্বাভাবিক ও বিতর্কিত বিধান বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে এই নির্দেশনা চালু হয়, যেখানে তাকেসহ উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার বলে সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল।

বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, মন্ত্রিসভার আমলে জারি হওয়া অন্যান্য প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

পর্যালোচনা কমিটির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, সড়ক ও রেলপথ এবং পরিবেশ ও পানি সম্পদসংক্রান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী এক মাসের মধ্যে তিনি সংশ্লিষ্ট সব প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি খতিয়ে দেখে সংশোধনের প্রস্তাব উপস্থাপন করবেন।

পরিষদের সদস্যরা জানিয়েছেন, সরকারি প্রটোকলে নারী-পুরুষ নির্বিশেষে মর্যাদার ভিত্তিতে সম্বোধন নিশ্চিত করতে হবে। ‘স্যার সম্বোধনের মতো অনুপযুক্ত ও বিভ্রান্তিকর রীতির আর কোনো জায়গা থাকবে না।



banner close
banner close