ছবি: সংগৃহীত
লিবিয়ায় আটকে পড়া ১৬২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বুধবার সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
দূতাবাস থেকে জানানো হয়, প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে ১৪১ জন এবং ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে ১৬ জন অভিবাসী আটক ছিলেন। এ ছাড়া ৫ জন ত্রিপলিতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন।
আরও পড়ুন:








