রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

বাসায় ফিরলেন রাজধানী থেকে নিখোঁজ হওয়া ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১২:৫২

শেয়ার

বাসায় ফিরলেন রাজধানী থেকে নিখোঁজ হওয়া ব্যাংক কর্মকর্তা
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজ হওয়া জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান সুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরেছেন।

পুলিশ জানিয়েছে, তিনি ব্যক্তিগত কারণে কুয়াকাটা গিয়েছিলেন এবং পরে নিজেই বাসায় ফিরে আসেন।

রোববার ভোর ৫টার দিকে মুশফিকুর রহমান খিলক্ষেতের নামাপাড়ার নিজ বাসায় ফেরেন।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘মুশফিকুর রহমান ব্যক্তিগত কারণে কুয়াকাটায় গিয়েছিলেন। তিনি এখন সুস্থ আছেন এবং বাসায় ফিরেছেন।’

এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এরপর মুশফিকুর রহমানের সন্ধানে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।