বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জনপ্রশাসনে বড় রদবদল: ৯ নতুন সচিব, ৫ প্রত্যাহার, ৩ জনের দপ্তর পরিবর্তন

গোলাম মাওলা রনিকে নিয়ে শফিকুল আলমের বিস্ফারক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১২:২২

শেয়ার

গোলাম মাওলা রনিকে নিয়ে শফিকুল আলমের বিস্ফারক মন্তব্য
ছবি: সংগৃহীত

রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির সাম্প্রতিক মন্তব্যকে "ভিত্তিহীন বিভ্রান্তিকর" বলে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, টিভি টকশো ইউটিউব প্ল্যাটফর্মে রনিমিথ্যাচার তথ্য বিকৃতির অন্যতম উৎসেপরিণত হয়েছেন।

শুক্রবার ( জুলাই) নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। সম্প্রতি সময় টিভির এক টকশোতে তিনি দাবি করেছেন যে, নূর হোসেনস্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদনাকি জনতার হাতে নিহত হয়েছেন!’

তিনি পাল্টা মন্তব্যে বলেন, “১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীর গুলিতেই নূর হোসেন শহীদ হনএই তথ্য ইতিহাস গণমাধ্যমেই সুপ্রতিষ্ঠিত। তাহলে রনি কি এখন এরশাদের দায় মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?”

প্রেস সচিব আরও সমালোচনা করে বলেন, “সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সময় টিভির সেই আলোচনায় উপস্থাপকও কোনো প্রতিবাদ জানাননি। যখন মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্যের জায়গা দেওয়া হয়, তখন প্রচারমাধ্যমও সেই দায় এড়াতে পারে না।



banner close
banner close