রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ১৩:০০

শেয়ার

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় ১৫৮ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসী লিবিয়া থেকে দেশে ফিরেছেন।

মঙ্গলবার সকালে লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌছান।

প্রত্যাবাসনকৃত এসব বাংলাদেশি নাগরিককে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।