রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

গরমে বিদ্যুতের প্রস্তুতি সরকারের আছে: বিদ্যুৎ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৫ ১২:২৯

শেয়ার

গরমে বিদ্যুতের প্রস্তুতি সরকারের আছে: বিদ্যুৎ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

গরমে বিদ্যুতের প্রস্তুতি সরকারের আছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘চাহিদা মেটাতে প্রয়োজনে তেলের বিদ্যুৎকেন্দ্র চালাবো।’

রোববার টানা ১০ দিনের ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।

গ্রামে অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এখন গ্রামেও ঘরে ঘরে এসি-ফ্রিজ। গ্রামে বিদ্যুতের চাহিদা বাড়ছে। ফলে প্যাটার্ন বদলেছে। এটার ফলে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে।’

ছুটিতে ১২-১৩ হাজার মেগাওয়াট চহিদা ছিল জানিয়ে তিনি বলেন, ‘গ্রামে বিদুৎ পায়নি, এটা ভুল কথা। গরমে বিদ্যুতের প্রস্তুতি আমাদের আছে। চাহিদা মেটাতে প্রয়োজনে তেলের বিদ্যুৎকেন্দ্র চালাবো।’

রমজানের মতো স্বস্তির না হলেও ঈদুল আজহার ঈদযাত্রা খুব খারাপ হয়নি বলেও এ সময় মন্তব্য করেন মুহাম্মদ ফাওজুল কবির খান।