রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

মেট্রোরেল চলাচল শুরু, বহন করা যাবে না মাংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুন, ২০২৫ ১২:১৪

শেয়ার

মেট্রোরেল চলাচল শুরু, বহন করা যাবে না মাংস
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিনে বন্ধ থাকার পর রোববার থেকে ফের চালু হয়েছে মেট্রোরেল। তবে মেট্রোতে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না।

রোববার সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল সূত্রে জানা যায়, রোববার প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলছে। সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

গত মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না। মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে।’