সোমবার

১৮ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাহরাইনের গভর্নরের সঙ্গে রাষ্ট্রদূত রইস হাসানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুন, ২০২৫ ১৫:৪৫

শেয়ার

বাহরাইনের গভর্নরের সঙ্গে রাষ্ট্রদূত রইস হাসানের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বাহরাইনের ক্যাপিটাল গভর্নরেটের গভর্নর শেখ রাশিদ বিন আব্দুর রহমান আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশ‌টিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

সোমবার বাহরাইনের ক্যাপিটাল গভর্নরেটের গভর্নরের দফতরে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২ জুন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের ক্যাপিটাল গভর্নরেটের গভর্নর শেখ রাশিদ বিন আব্দুর রহমান আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দিপাক্ষিক সম্পর্ক, প্রশাসনিক সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সম্ভাব্য উদ্যোগ ও সামাজিক উন্নয়নে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে আরও কার্যকর যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।



banner close
banner close