সোমবার

১৮ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অতিবৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুন, ২০২৫ ১৫:০১

শেয়ার

অতিবৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে
কোলাজ: বাংলা এডিশন

শনিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এবারের ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। তবে যদি আবহাওয়া দুর্যোগপূর্ণ হয় বা অতিবৃষ্টি দেখা যায় তাহলে প্রধান জামাত বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাত আয়োজনে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএসসিসি।

ঈদের জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণের মতো জায়গা প্রস্তুত রাখা হয়েছে। ভিআইপি শ্রেণির জন্য রয়েছে আলাদা ব্লক, যেখানে ২৫০ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। মুসল্লিদের জন্য থাকবে অজুর ব্যবস্থা, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন সুবিধা, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স। নারীদের জন্য রয়েছে পৃথক নামাজের স্থান ও প্রবেশপথ।

শুক্রবার সকালে ঈদগাহ মাঠের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘প্রতিবছর যেভাবে ভালোভাবে হয়, এবারো একইভাবে ঈদের নামাজ হবে। আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে নিরাপত্তায় কাজ করছে। যারা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন তাদের জায়নামাজও আনতে হবে না। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেনো বৃষ্টি না হয়, আর বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। আমাদের প্রস্তুতির কোনো অভাব নেই। সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।’



banner close
banner close