রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

সব ফিলিং স্টেশন খোলা থাকবে ঈদের ছুটিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুন, ২০২৫ ১২:৫০

শেয়ার

সব ফিলিং স্টেশন খোলা থাকবে ঈদের ছুটিতে
ছবি: সংগৃহীত

ঈদের ছুটির মধ্যেও সিএনজি/ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়৷ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঈদের দিনসহ পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি/ফিলিং স্টেশনগুলো।

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে প্রতি বছর দেশের সড়কপথে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরেন। এই সময়ে যানবাহনের চাপ বেড়ে যায় এবং অনেক সময় জ্বালানি স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

অতীতে ঈদের সময় অনেক ফিলিং স্টেশন সীমিত সময়ের জন্য বন্ধ বা খোলা থাকতো, যার ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে আটকে থাকতে হতো, যা তাদের ঈদযাত্রাকে দুর্বিষহ করে তোলে। এই সমস্যা সমাধানের জন্য এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।