সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৯ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
হরমুজে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিযান চলবে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি: সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম বরিশালে বৃদ্ধ হত্যা: পুলিশের উপস্থিতিতে হামলা ঠেকাতে ব্যর্থ সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৬ অঞ্চলের নদীবন্দর গুলোর জন্য ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৫ ১০:২০

শেয়ার

দেশের ৬ অঞ্চলের নদীবন্দর গুলোর জন্য ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত
ছবি: সংগৃহীত

দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ ছাড়া অন্য এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া অন্য অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



banner close
banner close