সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৯ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি: সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম বরিশালে বৃদ্ধ হত্যা: পুলিশের উপস্থিতিতে হামলা ঠেকাতে ব্যর্থ সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান

দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনও আপস হবে না: বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ১৩:২৮

শেয়ার

দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনও আপস হবে না: বিমানবাহিনী প্রধান
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপস হবে না বলে মন্তব্য করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বুধবার (২৮ মে) সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে ২৪ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া তাকে অভ্যর্থনা জানান।

বিমানবাহিনী প্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। সময়, সেনাবাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং সর্বাধুনিক সমরাস্ত্র সজ্জিত বাহিনী হিসেবে আরও সুদৃঢ় সক্ষম হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেইসাথে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর নতুন অফিসারদের সবসময় প্রস্তুত থাকতেও নির্দেশ দেন তিনি।

দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে মোট ১৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ১২৮ জন পুরুষ ২৩ জন মহিলা অফিসার রয়েছেন। এছাড়াও কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন ০৪ জন ফিলিস্তিনি অফিসার যারা নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন। তাদের মধ্যে অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইসবে বিএমএ ট্রফি অব এক্সিলেন্স লাভ করেন। পরে কমিশনপ্রাপ্ত ক্যাডেটগণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন।



banner close
banner close