সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার ও স্যামসন অপশনের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাত ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরলে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ১২:২৯

শেয়ার

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরলে সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

আগামী ৩১ মে জাপান সফর থেকে ফেরার পর ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলে কর্মচারীদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব। সিদ্ধান্ত হবে তারপরে। এমনটা জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদ।

আজ বুধবার (২৮ মে) সকালে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

সরকারের ৭ সচিবের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রধান ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। এ সময় কর্মচারীদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার আহবান জানান তিনি। তবে কর্মসূচি স্থগিত রাখা হবে কিনা, তা আলোচনা করে জানানো হবে বলে জানান সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

এর আগে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত বৃহস্পতিবার (২২ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশ বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনে গত ৪ দিন ধরে একরকম অচল হয়ে পড়ে সচিবালয়।



banner close
banner close